জনাব মামুন সাহেব কাপড় পরিষ্কার করার জন্য ধোপার দোকানে দিয়েছেন। ধোপা পবিত্র ও অপবিত্র—সব ধরনের কাপড় একসঙ্গে ভেজান এবং একই পানি দিয়ে ধৌত করেন। এখন জানার বিষয় হলো, উক্ত কাপড় পবিত্র হিসেবে গণ্য হবে, নাকি পুনরায় পবিত্র করতে হবে?

নিবেদক: আব্দুল্লাহ আল মামুন, মাগুরা।

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে, একই পাত্রে পবিত্র ও অপবিত্র কাপড় একসঙ্গে ভেজানোর কারণে পবিত্র কাপড়ও অপবিত্র হয়ে যায়। এ ক্ষেত্রে সমস্ত কাপড় পুনরায় পবিত্র পানি দিয়ে ধৌত করা আবশ্যক।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ধোপা কর্তৃক পাক-নাপাক সব কাপড় একসঙ্গে ভেজানোর কারণে পবিত্র কাপড়সমূহ নাপাক বলে গণ্য হবে। এ অবস্থায় সব কাপড় একই পাত্রে একই পানিতে ধৌত করা হলে কাপড় পবিত্র হবে না। তাই উক্ত কাপড় পুনরায় পবিত্র পানি দিয়ে ধৌত করা আবশ্যক।

রেফারেন্স: গুনয়াতুল মুসতামলি: পৃষ্ঠা ১৭৪, রশিদিয়া। বাদায়েউস সানায়ে: পৃষ্ঠা ২৪৭, যাকারিয়া। রদ্দুল মুহতার: পৃষ্ঠা ২১৭–২১৮, আজহার।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল