মুহতারাম মুফতি সাহেব! আমি অনেক বড় একটি গরুর খামারে কাজ করি। ইচ্ছায়-অনিচ্ছায় প্রতিনিয়ত আমার শরীরে প্রস্রাবের ছিটা লেগে থাকে। প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকা আমার জন্য প্রায় অসম্ভব। জানার বিষয় হলো, এমতাবস্থায় আমার কাপড় নাপাক হবে কি? এবং এ ক্ষেত্রে আমার করণীয় কী?
নিবেদক: মাহমুদুল হাসান
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে, ماكول اللحم (যেসব প্রাণীর গোশত খাওয়া হালাল) প্রাণীর পেশাব নাজাসাতে খফিফা বা হালকা নাপাকি। তা শরীর বা কাপড়ের কোনো অংশের এক-চতুর্থাংশের কম পরিমাণে লাগলে ক্ষমাযোগ্য।
সুতরাং প্রশ্নোল্লিখিত অবস্থায় গরুর প্রস্রাবের ছিটার পরিমাণ যদি কাপড়ের কোনো অংশের এক-চতুর্থাংশের কম হয়, তাহলে তা ক্ষমাযোগ্য। আর যদি এক-চতুর্থাংশের সমপরিমাণ বা তার বেশি হয়, তাহলে ওই কাপড় নাপাক বলে গণ্য হবে। এ ক্ষেত্রে নাপাক কাপড় ধুয়ে অথবা কাপড় পরিবর্তন করে নামাজ আদায় করা আবশ্যক।
রেফারেন্স: আল-কুদুরি: পৃষ্ঠা ৫৪, বুশরা। রদ্দুল মুহতার: ১/৫৮৭, আজহার। ফাতাওয়া আল-হিন্দিয়া: ১/৪৬।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল