মুহতারাম মুফতি সাহেব! আমাদের এলাকায় একজন ব্যক্তি অত্যন্ত অসুস্থতার কারণে তায়াম্মুম করে নামাজ পড়েন। একদিন তিনি বাসার টাইলসের ওপর হাত মেরে তায়াম্মুম করেন। জানার বিষয় হলো, টাইলসের ওপর তায়াম্মুম করা যাবে কি? মাসআলাটি দলিলসহ জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: আব্দুল্লাহ আল মামুন (মোমেনশাহী)

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে, তায়াম্মুম সহিহ হওয়ার জন্য মাটি বা মাটি-জাতীয় কোনো বস্তু—যেমন বালু, পাথর ও চুনা—হওয়া আবশ্যক। অন্যথায় তায়াম্মুম সহিহ হয় না।

সুতরাং প্রশ্নোল্লিখিত ক্ষেত্রে টাইলস যদি পাথর কিংবা সিমেন্ট-বালু বা পাথুরে মাটি দিয়ে তৈরি হয় এবং তার ওপর রঙের প্রলেপ না থাকে, তাহলে তার ওপর তায়াম্মুম করা বৈধ হবে। আর যদি টাইলস সিরামিক দিয়ে তৈরি হয় এবং তার ওপর রঙের প্রলেপ থাকে, তাহলে এ ধরনের টাইলসের ওপর তায়াম্মুম শুদ্ধ হবে না। কেননা, সেটি মাটি বা মাটি-জাতীয় বস্তু নয়। অবশ্য এর ওপর ধুলা-বালির আবরণ থাকলে তায়াম্মুম করা যাবে।

রেফারেন্স: আল-কুরআনুল কারিম: সুরা আল-মায়িদা, আয়াত ৬। আল-কুদুরি: পৃষ্ঠা ৩৪০, বুশরা। ফাতাওয়ায়ে কাজী খান: ১/২১, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল