নামাজের মধ্যে রুকু, সিজদা এবং জালসায় ঘুমালে কি অজু নষ্ট হয়ে যায়?
মুহতারাম! জনাব আব্দুল মজিদ সাহেব অধিকাংশ সময় ফজরের নামাজে রুকু, সিজদা এবং জালসার মাঝে ঘুমিয়ে পড়েন। তখন তিনি তাসবিহ, দোয়া-দরুদ কিছুই পড়েন না। জানার বিষয় হলো, নামাজের মধ্যে রুকু, সিজদা এবং জালসায় ঘুমালে কি অজু নষ্ট হয়ে যায়? সঠিক উত্তর জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মো. শরীফুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে, নামাজে সুন্নত তরিকা অনুযায়ী রুকু, সিজদা ও জালসা করা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না।
সুতরাং প্রশ্নোল্লিখিত অবস্থায় জনাব আব্দুল মজিদ সাহেব যদি সুন্নত তরিকা অনুযায়ী রুকু, সিজদা ও জালসা করা অবস্থায় নামাজে ঘুমিয়ে থাকেন, তাহলে তাঁর অজু ভঙ্গ হয়নি। অন্যথায় অজু ভেঙে যাবে।
রেফারেন্স: সুনানে আবু দাউদ: ১/৭৯, হাদিস নং ২২। আদ-দুররুল মুখতার: ১/৩০, মানার। ফাতাওয়া আল-হিন্দিয়া: ১/১২, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল