প্রশ্ন: মুহতারাম, আমি একবার মার্কেটে একপ্রকার মোজা দেখতে পাই। মোজাটির নিচের অংশ চামড়ার, কিন্তু পায়ের গোছা পর্যন্ত মোটা ওয়াটারপ্রুফ কাপড় দ্বারা তৈরি। সুতরাং আমার জানার বিষয় হলো, উক্ত মোজার ওপর মাসেহ করা জায়েজ হবে কি না?

নিবেদক: মাহমুদুল হাসান

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে, চামড়ার মোজার বৈশিষ্ট্যসম্পন্ন মোজা—যার মধ্যে পানি প্রবেশ করে না, যা জুতা ছাড়াই অনায়াসে তিন মাইল বা দেড় ঘণ্টার পথ অতিক্রম করার উপযোগী এবং যা পায়ের সঙ্গে বাধা ছাড়াই লেগে থাকে—তার ওপর মাসেহ করা জায়েজ।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে, মোজাটিতে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকলে তার ওপর মাসেহ করা জায়েজ হবে। অন্যথায়, উল্লিখিত শর্তগুলোর কোনো একটি অনুপস্থিত থাকলে তার ওপর মাসেহ করা বৈধ হবে না।

রেফারেন্স: আল-ফিকহুল হানাফি: ১/৯৬, দারুল ফিকর। আল-বাহরুর রায়েক: ১/৩১৭, যাকারিয়া।ইমদাদুল ফাত্তাহ: ১/৭৫, মাহমুদিয়া। ফাতাওয়া দারুল উলুম করাচি: ৮/২০৮। উসমানি: ১/৩৪৫, মারিফুল কোরআন, করাচি।


আহসানুল ফাতাওয়া: ২/৬১, যাকারিয়া।

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল