মুহতারাম, জনৈকা মহিলার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ৪০ দিন রক্তস্রাব চালু ছিল। এরপর ১২ দিন পবিত্র থাকার পর আবার রক্তস্রাব শুরু হয়েছে। এখন তার পবিত্রতার হুকুম কী? এ রক্ত কি হায়েজ হিসেবে গণ্য হবে, নাকি ইস্তিহাযা?

নিবেদক: আব্দুল্লাহ আল মামুন, মোমেনশাহী

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের দৃষ্টিতে, কোনো মহিলার হায়েজ বা নিফাসের পর ১৫ দিন অতিবাহিত হওয়ার আগে রক্ত দেখা দিলে উক্ত রক্ত ইস্তিহাযা হিসেবে গণ্য হয়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে, উক্ত মহিলা ১২ দিন পর যে রক্ত দেখেছেন, তা ইস্তিহাযা হিসেবে গণ্য হবে। কেননা, মাঝখানে ১৫ দিন পবিত্রতা অতিবাহিত হয়নি। তবে ১২+৩=১৫ দিন পূর্ণ হওয়ার পরও যদি রক্তস্রাব চলমান থাকে, তাহলে উক্ত রক্তকে হায়েজ হিসেবে গণ্য করা হবে, যদিও হায়েজের মেয়াদ পূর্ণ হয়ে থাকে।

রেফারেন্স: আদ-দুররুল মুখতার: ১/৫২২, আযহার। ফাতাওয়ায়ে শামি: ১/৫২২, আযহার। দারুল উলুম দেওবন্দ: ১/২১৪, দারুল ইশাআত। মাজমাউল আনহুর: ১/৮৩, আল-মানার। আদ-দুররুল মুনতাকা: ২/৫৬৫, করাচি। আল-আসল: ১/১২৯৬, আল-আসরার। আদ-দুররুল মুখতার: ১/৫৪৭, আযহার।ফাতাওয়ায়ে শামি: ১/৫৪৮, আযহার।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল