মুহতারাম! একজন আলেম বলেছেন, বালতিভর্তি পানিতে নাপাকি মিশে গেলে ওপর থেকে ট্যাপের পানি ছেড়ে দিয়ে কিছু পানি ফেলে দিলে প্রবাহমান পানির হুকুমে পুরো বালতির পানি পাক হয়ে যায়। তিনি আরও জানান, আল্লামা শামি (রহ.) তাঁর কিতাবে এ কথা উল্লেখ করেছেন। জানার বিষয় হলো, তাঁর এ কথা সঠিক কি না? তাহকিকসহ জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: যুবায়ের সাঈদ

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে, ছোট পাত্রের পানি নাপাক হয়ে গেলে তাতে এ পরিমাণ পবিত্র পানি ঢালতে থাকলে যে, পাত্র পূর্ণ হয়ে কিছু পানি বাইরে গড়িয়ে পড়তে থাকে, তখন নাপাকির কোনো চিহ্ন অবশিষ্ট না থাকার শর্তে উক্ত পাত্রের পানি প্রবাহমান পানির বিধানভুক্ত হয়ে পবিত্র বলে গণ্য হয়।

সুতরাং প্রশ্নোক্ত আলেমের বক্তব্য যদি আমাদের বর্ণিত নীতিমালা ও ব্যাখ্যা অনুযায়ী হয়ে থাকে, তাহলে তাঁর কথা সঠিক। অন্যথায় নয়।

রেফারেন্স:,রদ্দুল মুহতার: ১/৩৮১, মাকতাবা আযহার।মখুলাসাতুল ফাতাওয়া: ১/৫, রশিদিয়া। আহসানুল ফাতাওয়া: ২/৪০, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল