মুহতারাম, আমার কাছে একজন খ্রিষ্টান গবেষণার জন্য একটি কুরআন শরিফ চাইলে আমি দিতে অস্বীকৃতি জানাই। কারণ, একদিকে সে অমুসলিম, অন্যদিকে পবিত্রতার ক্ষেত্রে খ্রিষ্টানরা অনেক সময় উদাসীন থাকে। বিষয়টি ইমাম সাহেবের কাছে উপস্থাপন করলে তিনি বলেন, “খ্রিষ্টান ব্যক্তি যদি অজু করে নেয়, তাহলে তার কুরআন শরিফ ধরতে কোনো সমস্যা নেই।” আমার জানার বিষয় হলো, বাস্তবেই কি খ্রিষ্টানরা অজু করে কুরআন শরিফ ধরতে পারবে? অথচ তারা অনেক সময় জানাবাতের গোসলও করে না। দলিলসহ বিস্তারিত জানাবেন।

নিবেদক: মুহা. মুঈনুদ্দীন তাহের

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি মূলনীতি অনুযায়ী, সব ধরনের পবিত্রতা অর্জন এবং কুরআন শরিফের প্রতি পরিপূর্ণ আদব বজায় রাখার শর্তে কোনো অমুসলিমকে কুরআন স্পর্শ করতে ও পড়তে দেওয়ার অবকাশ রয়েছে। অন্যথায় নয়।

অতএব, জানাবাতের অবস্থায় শুধু অজু করেই কোনো অমুসলিম কুরআন মাজিদ স্পর্শ করতে পারবে না। তবে অজুর পাশাপাশি জানাবাত থেকেও পবিত্রতা অর্জন করে থাকলে খ্রিষ্টান অমুসলিমের কুরআন মাজিদ স্পর্শ করার অবকাশ রয়েছে।

রেফারেন্স: সহিহ মুসলিম: ১৮৬৯। আদ-দুরর: ১/৩৫৪, মাকতাবা আযহার। আল-মুলতাকাত: পৃ. ৬০, দারুল ঈমান।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল