মুহতারাম, আব্দুর রহিম সাহেব জুমার নামাজের জন্য মসজিদে আসার পর অজুখানায় দেখতে পান, ট্যাপের পানি শেষ হয়ে গেছে। এমতাবস্থায় ইমাম জুমার নামাজ শুরু করে দেন। তিনি তায়াম্মুম করে জুমার নামাজে শরিক হয়ে যান। জানার বিষয় হলো, এমন পরিস্থিতিতে উক্ত ব্যক্তির জন্য তায়াম্মুম করা সঠিক হয়েছে কি না? সঠিক না হলে এখন তাঁর করণীয় কী? প্রমাণসহ সঠিক উত্তর জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মোহাম্মদ শরিফুল ইসলাম, কুষ্টিয়া
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে, পানি ব্যবহারে অক্ষম ব্যক্তির জন্য শুধু নামাজের সময় সংকীর্ণতা কিংবা জামাত ছুটে যাওয়ার ভয়ে তায়াম্মুম করা বৈধ নয়।
সুতরাং প্রশ্নোল্লিখিত ক্ষেত্রে, জামাত ছুটে যাওয়ার ভয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করা বৈধ হয়নি। এমতাবস্থায় তাঁর করণীয় হলো, অজু করে জোহরের চার রাকাত কাজা নামাজ আদায় করা।
রেফারেন্স: যাদুল ফকির: পৃ. ১০৪, দারুল বাসায়ের। কানযুদ দাকায়েক: ১/৩১, আল-বাশারী। কিতাবুল ফাতাওয়া: ২/৯২, নাঈমিয়্যাহ।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল