মুহতারাম, জনাব রশীদ সাহেব অজুতে পুরো দাড়ি ধোয়াকে ফরজ বলেন এবং সবাইকে তা বলে বেড়ান। জানার বিষয় হলো, জনাব রশীদ সাহেবের বক্তব্য কতটুকু সঠিক? অজুতে কতটুকু দাড়ি ধোয়া ফরজ এবং কতটুকু সুন্নত? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: আবু বাসীর

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


হানাফি মাজহাবের গ্রহণযোগ্য মতানুযায়ী, অজুতে চেহারার সঙ্গে সংশ্লিষ্ট দাড়ি ধোয়া ফরজ। তবে এ ক্ষেত্রে দাড়ি যদি হালকা হয়, তাহলে দাড়ির গোড়ায় পানি পৌঁছানোও অপরিহার্য। আর দাড়ি অধিক ঘন হলে চেহারার সঙ্গে সংশ্লিষ্ট দাড়ির উপরিভাগ ধৌত করাই যথেষ্ট। সর্বাবস্থায় পূর্ণ দাড়ি খিলাল করা সুন্নত।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে রশীদ সাহেবের বক্তব্য কিছু কিছু ক্ষেত্রে সঠিক, তবে সর্বক্ষেত্রে নয়।

রেফারেন্স:  কানযুদ দাকায়েক: ১/১৪, বুশরা। বাদায়েউস সানায়ে: ১/১৭, দারুল হাদিস।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল