মুহতারাম, মুফতি সাহেব, জনাব মফিজুল ইসলাম সাহেব তাঁর মাথায় খেজাব লাগান। ইতিমধ্যে নামাজের সময় হয়ে যায়। তখন তিনি অজুর অঙ্গগুলো ধুয়ে নেন। আর মাথা মাসেহ করার সময় খেজাবের ওপর দিয়ে ভেজা হাত দ্বারা মাসেহ করে নেন। জানার বিষয় হলো, তাঁর অজু শুদ্ধ হয়েছে কি না?
নিবেদক: সালমান, লক্ষ্মীপুর
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে, অজুতে মাথা মাসেহ করার সময় মাথায় লাগানো খেজাবের রং হাতে প্রকাশ পেলে এবং মাসেহের জন্য নেওয়া পানির সঙ্গে খেজাবের আর্দ্রতা মিশে তা পানির স্বাভাবিক বৈশিষ্ট্য থেকে বের হয়ে গেলে মাসেহ সহিহ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মফিজ সাহেব খেজাব লাগানোর পর ভেজা হাত দিয়ে মাথা মাসেহ করলে, হাতের পানির সঙ্গে কাঁচা খেজাবের আর্দ্রতা মিশে হাত রঙিন হয়ে গেলে তা ماءمطلق(সাধারণ পানি) থাকে না বিধায় তাঁর মাসেহ সহিহ হবে না। তাই অজুও সহিহ হবে না। তবে হাতে খেজাবের কোনো প্রভাব প্রকাশ না পেলে অজু সহিহ হয়ে যাবে।
রেফারেন্স: ফাতাওয়া হিন্দিয়া: ১/৫৬, যাকারিয়া। ফাতাওয়া তাতারখানিয়া: ১/২০২, যাকারিয়া। খুলাসাতুল ফাতাওয়া: ১/২৬, রশিদিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল