মুহতারাম, গোসল ফরজ থাকাবস্থায় কম্পিউটার বা মোবাইলে পবিত্র কোরআনের আয়াত টাইপ করা যাবে কি না? দলিলসহ জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: আবু সালেহ

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে, জুনুবি (গোসল ফরজ) অবস্থায় কোরআন লেখার ক্ষেত্রে লিখিত কোরআনের ওপর হাত না লাগানোর শর্তে অবকাশ রয়েছে।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে জুনুবি অবস্থায় মোবাইল বা কম্পিউটারে কোরআনের আয়াত টাইপ করার সময় মূল লিখিত কোরআনের ওপর হাত না লাগিয়ে অন্য কিছুর সাহায্যে টাইপ করা হলে, তার অবকাশ রয়েছে। তবে কোরআনের সম্মানার্থে জুনুবি অবস্থায় সর্বাবস্থায় কোরআন টাইপ করা থেকে বিরত থাকা উত্তম।

রেফারেন্স: বাদায়েউস সানায়ে: ১/১৪৭, দারুল হাদিস। ফাতহুল কাদির: ১/১৭২, যাকারিয়া। আহসানুল ফাতাওয়া: ২/১২২, দারুল কলম।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল