মুহতারাম! মুস্তাফিজ সাহেব একজন কারখানার শ্রমিক। তিনি ওয়াক্তমতো নামাজ আদায়ের ব্যাপারে খুব যত্নশীল। কারখানায় মেশিনারির কাজকর্ম করার কারণে তাঁর হাতের নখের ভেতরে অনেক ময়লা জমে থাকে। অতএব, জানার বিষয় হলো, নখের অভ্যন্তরে বিদ্যমান ময়লার কারণে অজু-গোসলের কোনো সমস্যা হবে কি না?

নিবেদক: মোহাম্মদ মফিজুল ইসলাম

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে, অজু-গোসল সহিহ হওয়ার জন্য অঙ্গে পানি পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো বস্তু না থাকা শর্ত। অন্যথায় অজু-গোসল সহিহ হয় না।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মুস্তাফিজ সাহেব মেশিনারির কাজকর্ম করার কারণে নখের অভ্যন্তরে জমে থাকা ময়লা যদি পানি পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে অজু-গোসল সহিহ হবে না। অন্যথায় সহিহ হয়ে যাবে।

রেফারেন্স: উমদাতুর রিআয়াহ: ১/৩৪৫, দারুল কুতুব আল-ইলমিয়্যাহ। আল-বাহরুর রায়েক: ১/৮৮, যাকারিয়া। গুনিয়াতুল মুতামাল্লি: পৃ. ৪২, মাকতাবাতুন নোমানিয়্যাহ।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল