প্রশ্ন:আমার এবং হাজবেন্ডের মধ্যে রাগারাগির একপর্যায়ে সে আমার থেকে ১০/১৫ হাত দূরে গিয়ে আমাকে বলে, তালাক তালাক তালাক দিয়ে দিবো, এইভাবে দিয়ে দিবো, তালাক দিয়ে দিবো, তোকে রাখবো না।তারপর ঠান্ডা মাথায় আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করার পর সে বলেছে, আমি দিয়ে দিবো বলেছি, দিয়ে দিছি/দিয়ে দিচ্ছি,এটা বলিনি, আর ভাবিও নাই। আমিও বারবার দিয়ে দিবো,কথাটাই শুনেছি। যদিও সে আমার থেকে ১০/১৫ হাত দূরে ছিল। আমি এতটুকুই শুনেছি এবং সে আরও কিছু বলেছে কি না, তা সে মনে করতে পারেনি। আমার হাজবেন্ড অনেক কিছুই ভুলে যায়।আমার প্রশ্ন, আমার কি তালাক হয়ে গেছে? কত তালাক হয়েছে? এখন আমার কী করণীয়? আমি সংসার ছাড়তে চাই না। আমাকে সমাধান দিন।
الجواب بملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী যদি স্ত্রীকে উদ্দেশ্য করে কেবল তালাক দিয়ে দিবো বলে, তাহলে এর দ্বারা তালাক কার্যকর হয় না। কেননা, এটি ভবিষ্যতে তালাক দেওয়ার প্রতিশ্রুতিতালাক প্রদান নয়।
প্রশ্নের বিবরণ অনুযায়ী, স্বামী তালাক দিয়ে দিবো বলেছে এবং স্ত্রীও বারবার এই কথাই শুনেছেন। স্বামীও স্বীকার করেছে যে সে ভবিষ্যতে তালাক দেওয়ার কথা বলেছে ,তালাক দিয়ে দিয়েছে বা দিচ্ছে এমন বলেনি। সুতরাং বর্ণিত বক্তব্য অনুযায়ী, কোনো তালাক কার্যকর হয়নি।অতএব স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বহাল রয়েছে। তাই স্ত্রী স্বামীর সঙ্গে সংসার করতে পারবেন।
الادلة الشرعية
(الفتاوى الحامدية، كتاب الطلاق-38، رشيدة(
صيغة المضارع لا يقع بها الطلاق الا اذا غلب فى الحال كما صرح به الكمال بن الهمام
(الدر المنتقى، كتاب الطلاق، باب إيقاع الطلاق، قديم-1/389، جديد دار الكتب العلمية بيروت-2/14)
ولو قال: أطلقك لم يقع
(الفتاوى الهندية، قديم-1/384، جديد-1/452)
بخلاف كنم، لأنه استقبال فلم يكن تحقيقا بالتشكيك… ولو قال بالعربية: أطلق لا يكون طلاقا
(رد المحتار، كتاب الطلاق، باب تفويض الطلاق-4/559)
وفى الدر المختار، بخلاف قوله طلقى نفسك فقالت أنا طالق، أو أنا اطلق نفسى، لم يقع لأنه وعد،
উত্তর প্রদানে মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা
و الله اعلم بالصواب