মুহতারাম! আমার চাচাতো দুলাভাই সে তার পরিবার নিয়ে ঢাকায় থাকে, তার শ্বশুর বাড়ি বরিশাল হোসনাবাদ নামক গ্রামে, তার নিজের বাড়ি পাশের গ্রাম ইসলামপুরে। জানার বিষয় হলো, সে যদি প্রথমে তার শ্বশুর বাড়িতে যায় তাহলে সেখানে সফরের নামায পড়বে না মুকিমের নামায পড়বে?

নিবেদক মোঃ যুবায়ের সাঈদ


الجواب بملهم الصدق والصواب


শরয়ী দৃষ্টিতে মুসাফির ব্যক্তি নিজ বাসস্থানে ফেরার পথে নিজ আবাদির সীমানায় প্রবেশ করা পর্যন্ত মুসাফির হিসেবে গণ্য হয়। আর উক্ত সীমানায় প্রবেশের মাধ্যমে মুকিম হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার চাচাতো দুলাভাই যেহেতু প্রথমে শ্বশুরবাড়ি যে গ্রামে অবস্থিত অর্থাৎ (হোসনাবাদে) অবস্থান করছেন। তাই সেখানে পৌঁছতে নিজ গ্রামের সীমানা অতিক্রম করতে না হলে, এবং ১৫ দিন অবস্থানের নিয়ত না থাকলে, উক্ত স্থানে কসর করবেন। অন্যথায় মুকিম হিসেবে নামায আদায় করবেন।

রেফারেন্স: (গুনিয়াতুল মুস্তামলি -৪৬৪ দারুল কুতুব দেওবন্দ, শামী- ২/৭২৮ আযহার, নাওয়াযিল ৫/৪১২ যাকারিয়া,)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল