মুতারাম! একজন ছেলের সাথে যায়েদের স্ত্রীর সম্পর্ক আছে। তাই তার স্ত্রী একদিন দুষ্টুমির মাঝে চালাকি করে বললো, আচ্ছা বলতো "তুমি তালাক" স্বামী বললো, আরে তুমি পাগলী না কি? তখন স্ত্রী বললে, আরে বোকা! দুষ্টুমি করে বললে তালাক হয় না। (সে বললো, সত্যি না কি?) তাহলে তুমি শত শত তালাক। এরপর একদিন স্ত্রী হঠাৎ করে পালিয়ে গিয়ে ঐ ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। জানার বিষয় হলো, স্বামী এভাবে না বুঝে বলার দ্বারা তালাক হবে কি না? এবং স্ত্র দ্বিতীয় বিবাহের হুকুম কি? ইল্লতসহ জানিয়ে বাধিত করবেন

الجواب بملهم الصدق والصواب

         শরয়ী দৃষ্টিতে তালাকের ক্ষেত্রে ইচ্ছাকৃত, দুষ্টুমি বা এর বিধান সম্পর্কে অজ্ঞতা সবকটির বিধান একই।ফলে না বুঝে দুষ্টুমি করে  তালাক দিলেও তা পতিত হয়ে যায়।

অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বামী না বুঝে দুষ্টুমি করে তুমি শত শত তালাক" বলার দ্বারা তিনের অতিরিক্ত সংখ্যা বাতিল হয়ে তিন তালাক পতিত হয়েছে। বিধায় ইদ্দত শেষ হয়ে থাকলে অন্য ছেলের সাথে স্ত্রীর বিবাহ ছহীহ হয়েছে। অন্যথায় শরীয়া মোতাবেক ইদ্দত শেষে দ্বিতীয় বিবাহটি দোহরিয়ে নিতে হবে।

রেফারেন্স: (সুনানে তিরমিজি (হাদিস নং ১১৮৪ দারুল হাদিস কাহেরা), উমদাতুর রিআয়া (৩/২৩১, ইলমিয়া), রদ্দুল মুহতার (৪/৪৯২, আজহার)।

و الله اعلم بالصواب

 

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা