মুহতারাম! কাপড়ে নাপাকি লেগেছে, কিন্তু কোথায় লেগেছে, তা ভুলে গেছি। শুনেছি, এক কোণা ধুয়ে ফেললে নাকি পাক হয়ে যাবে। আবার কেউ বলেন, এতে পাক হবে না। জানার বিষয় হলো, قولراجح (প্রাধান্যপ্রাপ্ত মত) কোনটি? ইল্লতসহ জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: জুবায়ের সাঈদ

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে, নাপাকি লাগার স্থান জানা না থাকলে বা ভুলে গেলে পুরো কাপড় ধুয়ে নেওয়াই সতর্কতার দাবি। কারণ, এমন কাপড়ের কোনো একটি অংশ ধুয়ে নিলে পুরো কাপড় পাক গণ্য করা যাবে কি না, এ নিয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে প্রচুর মতানৈক্য রয়েছে। অনেকে বলেন, কোনো একটি জায়গা ধুয়ে নিলে পুরো কাপড় পাক গণ্য করা যায় না। আমাদের নিকটও এটিই প্রাধান্যপ্রাপ্ত মত। কারণ, এতে অধিক সতর্কতা রয়েছে। কেননা, পাক-নাপাকের মাসআলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই শরিয়তের কাম্য।

রেফারেন্স: ফাতহুল কাদির: ১/১৯২, রশিদিয়া। আদ-দুররুল মুখতার: ২/৫৮৬, আজহার। আল-ফাতাওয়াল হিন্দিয়া: ১/৯৭, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল