মুহতারাম! বর্তমানে অনেকে চুল ও দাড়িতে কলব দিয়ে থাকেন। জানার বিষয় হলো, এই কলব অজু-গোসলের জন্য প্রতিবন্ধক হবে কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: মুহা. মুঈনুদ্দীন তাহের

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


ইসলামি শরিয়াহ অনুযায়ী, অজু-গোসল সহিহ হওয়ার জন্য অঙ্গে পানি পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধক কোনো বস্তু না থাকা শর্ত। আর কলবের কালি সাধারণত অঙ্গে পানি পৌঁছাতে প্রতিবন্ধক হয় না।

সুতরাং চুল-দাড়িতে কলব দেওয়ার ক্ষেত্রে তা অজু-গোসলের শুদ্ধতার জন্য প্রতিবন্ধক হবে না।

রেফারেন্স: তানভীরুল আবসার: ১/৩১৬, আজহার। আল-বিনায়াহ: ১/৩৭৭, আশরাফিয়া।আল-বাহরুর রায়েক: ১/২৯, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল