মুহতারাম! জনাব করিম সাহেব ঘুম থেকে ওঠার পর কাপড়ে ভেজা দেখলেন। এখন তিনি বুঝতে পারছেন না, এটি মনি নাকি মজি। এমতাবস্থায় তিনি শুধু অজু করে নামাজ আদায় করেন। জানার বিষয় হলো, শুধু অজু করার দ্বারা কি তাঁর তাহারাত অর্জিত হয়েছিল? অন্যথায় এ ক্ষেত্রে তাঁর করণীয় কী ছিল?
নিবেদক: রিফাত হোমাইন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি নীতিমালা অনুযায়ী, ঘুম থেকে ওঠার পর বিছানায় অথবা শরীরে তরলতা দেখা গেলে এবং তা মনি নাকি মজি—এ নিয়ে সন্দেহ সৃষ্টি হলে সতর্কতাস্বরূপ গোসল করা ওয়াজিব। চাই স্বপ্ন স্মরণ থাকুক বা না থাকুক।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে জনাব করিম সাহেবের শুধু অজু করার দ্বারা তাহারাত অর্জিত হয়নি; বরং গোসল করে তাহারাত অর্জন করা আবশ্যক ছিল।
রেফারেন্স: আল-আসল: ১/৩৭, ইহরার। ইলাউস সুনান: ১/২২২, দারুল ফালাহ।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল