মুহতারাম! আমরা কয়েকজন তালেবে ইলম ঢাকা শহরের একটি মাদ্রাসায় পড়ি। মাদ্রাসার গোসলখানা অতি ছোট হওয়ার কারণে আমরা যখন সেখানে ফরজ গোসল করি, তখন আমাদের শরীর থেকে কিছু পানির ফোঁটা গোসলের পাত্রে গিয়ে পড়ে, আর কিছু ফোঁটা মাটিতে পড়ে। জানার বিষয় হলো, পাত্রের অবশিষ্ট পানির হুকুম কী? তা দ্বারা তাহারাত হাসিল করা যাবে কি না?
নিবেদক: আইয়ুব আলী
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি নীতিমালা অনুযায়ী, অল্প পানিতে নাপাক কোনো বস্তু পড়লে উক্ত পানিও নাপাক হয়ে যায়। আর শুধু ব্যবহৃত পানি পড়লে পাত্র নাপাক হয় না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে শরীরের নাপাক স্থান থেকে গড়িয়ে আসা পানি যদি পাত্রে পড়ে, তাহলে পাত্রের অবশিষ্ট পানি নাপাক হিসেবে গণ্য হবে এবং তা দ্বারা তাহারাত হাসিল করা বৈধ হবে না। পক্ষান্তরে, নাপাকি দূর হয়ে যাওয়ার পর শুধু ব্যবহৃত পানির ফোঁটা পাত্রে পড়লে এর দ্বারা পানি নাপাক হবে না।
রেফারেন্স: আল-ফাতাওয়াল হিন্দিয়া: ১/৮৫, যাকারিয়া। ফাতাওয়া কাজি খান: ১/১৩, যাকারিয়া। আল-মুহিতুল বুরহানি: ১/২৮৬, ইদারাতুল কুরআন।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল