মুহতারাম! সাঈদ সাহেবের স্বপ্নদোষ হয়েছে। তিনি ফরজ গোসল শেষ করে ঘরে এসে দেখেন, তখনো বীর্য বের হচ্ছে। জানার বিষয় হলো, ফরজ গোসল করার পর বীর্য বের হতে দেখলে এর বিধান কী? পুনরায় কি গোসল করতে হবে?

নিবেদক: আশরাফ জিয়া

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি নীতিমালা অনুযায়ী, কিছুক্ষণ হাঁটাচলা অথবা প্রস্রাব করার পূর্বে ফরজ গোসল করলে, এরপর বীর্য বের হলে আবার গোসল করা আবশ্যক হয়। অন্যথায় আবশ্যক হয় না।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রস্রাব করা অথবা হাঁটাচলার পূর্বে ফরজ গোসল করার পর বীর্য বের হতে দেখলে পুনরায় গোসল করে নিতে হবে। অন্যথায় নয়।

রেফারেন্স: আল-মাবসুত: ১/১৮৫, রশিদিয়া। আল-জাওহারাতুন নাইয়্যিরা: ১/৪৫, হক্কানিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল