মুহতারাম! জনাব সালমান সাহেব পায়ের ফোড়ার ওপর ব্যান্ডেজ লাগিয়ে নামাজ শুরু করেন। নামাজ শেষে দেখেন, ব্যান্ডেজের নিচে কয়েক ফোঁটা হলুদ পানি জমা হয়ে আছে। এমতাবস্থায় তাঁর করণীয় কী? রক্ত বা পুঁজ বের হয়ে ব্যান্ডেজের পট্টির ভেতরে থাকলে কি অজু ভেঙে যাবে?

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি মূলনীতি অনুযায়ী, শরীরের কোনো স্থান থেকে গড়িয়ে পড়ার পরিমাণ রক্ত, পুঁজ, পানি ইত্যাদি বের হলে অজু ভেঙে যায়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে নামাজরত অবস্থায় সালমান সাহেবের পায়ের ফোড়া থেকে পুঁজ বের হওয়ায় তাঁর অজু ও নামাজ ভেঙে গেছে। এ ক্ষেত্রে পুঁজ ব্যান্ডেজের অভ্যন্তরে জমে থাকা অজু ভঙ্গের ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না। ফলে তাঁর জন্য নতুনভাবে পবিত্রতা অর্জন করে উক্ত নামাজ পুনরায় আদায় করা আবশ্যক।

রেফারেন্স: কানযুদ দাকায়েক: ১/১৭, বুশরা। মুখতাসারুল কুদুরি: ১/২০, বুশরা।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল