মুহতারাম! খুবাইব সেগুনবাগিচায় একটি সেমিনারে যাচ্ছে। গাবতলী থেকে যোহরের নামাজের বেশ কিছুক্ষণ আগে বাসে উঠল। গন্তব্যে পৌঁছে যোহরের নামাজ আদায় করবে। সে অজু করেই বাসে উঠল। পথিমধ্যে পিঠ ঠেকিয়ে সিটে বসে সামান্য ঘুমিয়ে পড়ল। তবে ঘাড় সিটে লাগায়নি। জানার বিষয় হলো, এ ঘুমে কি তার অজু ভেঙে যাবে? ইল্লতসহ জানাবেন।

নিবেদক: মাহদী হাসান

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি মূলনীতি অনুযায়ী, যে গভীর ঘুমের কারণে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ শিথিল হয়ে বায়ু নির্গত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়, এমন ঘুমের কারণে অজু ভেঙে যায়। এর বিপরীত অবস্থায় অজু ভাঙে না।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে খুবাইব বাসের সিটে পিঠ ঠেকিয়ে সামান্য ঘুমানোর সময় তার কোমরের নিচের অংশ সিটের সঙ্গে এঁটে থাকলে, এ অবস্থায় শরীরের নিয়ন্ত্রণ বহাল থাকায় তার অজু ভাঙবে না।

রেফারেন্স: মুখতাসারুল কুদুরি: ১/১১২, বুশরা। হিদায়া: ১/৩৯, বুশরা।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল