মুহতারাম! অনেক সাথি প্রস্রাব করার পর ইস্তিবরা করেন না। তাঁদের একজনকে নামাজ পড়াতে দেখলাম। জানার বিষয় হলো, শরিয়তে ঢিলা ব্যবহারের অবস্থান কী? আর কেউ ঢিলা ব্যবহার না করলে তার পবিত্রতার হুকুম কী?
নিবেদক: মুহাম্মদ আদনান
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে, মৌলিকভাবে প্রস্রাব-পায়খানার পর পবিত্রতা অর্জন করা আবশ্যক। এ ক্ষেত্রে ঢিলা ব্যবহার করা সুন্নত। ঢিলা ও পানি—উভয়টি ব্যবহার করা উত্তম।
সুতরাং কেউ যদি ঢিলা ব্যবহার না করে শুধু পানি ব্যবহার করে, তাহলেও তার পবিত্রতা অর্জনের জন্য তা যথেষ্ট হবে।
রেফারেন্স: মুখতাসারুল কুদুরি: ১/১৫, বুশরা। কানযুদ দাকায়েক: ১/৫৩, বুশরা।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল