হযরত! গোসল ফরজ থাকাবস্থায় কম্পিউটার বা মোবাইলে কুরআন শরিফের আয়াত টাইপ করা যাবে কি না? দলিলসহ জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: আবু সালেহ

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে, জুনুবি অবস্থায় কুরআন লেখার ক্ষেত্রে লিখিত কুরআনে হাত না লাগানোর শর্তে অবকাশ রয়েছে।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে জুনুবি অবস্থায় মোবাইল বা কম্পিউটারে কুরআনের আয়াত টাইপ করার সময় মূল লিখিত কুরআনের ওপর হাত না লাগিয়ে অন্য কিছুর সাহায্যে টাইপ করা হলে, তার অবকাশ রয়েছে। তবে কুরআনের সম্মানার্থে জুনুবি অবস্থায় সর্বাবস্থায় কুরআন টাইপ করা থেকে বিরত থাকা উত্তম।

রেফারেন্স: বাদায়িউস সানায়ি: ১/১৪৭, দারুল হাদিস। ফাতহুল কাদির: ১/১৭২, যাকারিয়া। আহসানুল ফতোয়া: ২/১২২, দারুল কলাম।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল