মুহতারাম! খালেদের স্বপ্নদোষ হয়। কিন্তু ঘুম থেকে উঠে সে লুঙ্গি ভেজা পায়নি। লুঙ্গিতে কোনো চিহ্নও নেই। তবে পাশে বিছানায় ভেজা দেখতে পেয়েছে। এখন সেটি মনি নাকি পানি, এ ব্যাপারে সে সন্দেহে পড়ে গেছে। জানার বিষয় হলো, এ অবস্থায় তার করণীয় কী? তার ওপর কি গোসল ফরজ হবে?

নিবেদক: সালমান আহমাদ

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ি দৃষ্টিতে, ঘুম থেকে জাগ্রত হয়ে বিছানায় ভেজা দেখলে তা মনি নাকি পানি—এ ব্যাপারে সন্দেহ হলে এবং স্বপ্নদোষের কথা স্মরণ থাকলে ওই ব্যক্তির ওপর গোসল ফরজ হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে খালেদের স্বপ্নদোষের কথা স্মরণ থাকায় বিছানায় যে আর্দ্রতা পেয়েছে, তা মনি ও পানি হওয়ার মধ্যে সন্দেহ থাকা সত্ত্বেও তার ওপর গোসল ফরজ হয়ে যাবে।

রেফারেন্স: সুনানে আবু দাউদ: ৩১, আশরাফিয়া। তাবয়িনুল হাকায়িক: ১/৬৬–৬৭, যাকারিয়া। ইমদাদুল ফতোয়া: ১/৫৫, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল