মুহতারাম! জনাব হাসিব সাহেব একধরনের বিরল রোগে আক্রান্ত। মাথা নিচু করে রাখলে তাঁর চোখের নেত্রনালী দিয়ে ফোঁটার মতো জমাট রক্তের কণা বের হয়। সুতরাং জানার বিষয় হলো, এর ফলে তাঁর পবিত্রতার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না?

নিবেদক: মাহমুদুল হাসান

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


হানাফি মাজহাব মতে, শরীর থেকে প্রবাহিত রক্ত বের হওয়া পবিত্রতার ক্ষেত্রে প্রভাব ফেলে। জমাটবদ্ধ রক্ত বের হলে পবিত্রতায় ব্যাঘাত সৃষ্টি করে না।

সুতরাং প্রশ্নোক্ত হাসিব সাহেবের চোখের নেত্রনালী দিয়ে জমাটবদ্ধ রক্তের কণা বের হওয়ার দ্বারা কোনো সমস্যা হবে না।

রেফারেন্স: শরহুল মুনিয়া: পৃ. ১১৯, দারুল কিতাব। ফাতাওয়ায়ে আলমগিরি: ১/২৬, যাকারিয়া। ফাতহুল কাদির: ১/১৮০, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল