মুহতারাম! জনৈক ব্যক্তির চুলকানির রোগ আছে। চুলকানোর কারণে অনেক সময় শরীরের বিভিন্ন জায়গা থেকে সামান্য পরিমাণ পানি বের হয়। জানার বিষয় হলো, এই পানি বের হওয়ার দ্বারা ওযু ভঙ্গ হবে কি না? তাহকিকি জবাব দিবেন।
নিবেদক: সালমান আহমদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী মূলনীতি অনুযায়ী, শরীরের ক্ষতস্থান থেকে রক্ত, পুঁজ বা পানি গড়িয়ে পড়ার পরিমাণে বের হলে ওযু ভেঙে যায়। অন্যথায় ওযু ভঙ্গ হয় না। আর গড়িয়ে পড়ার পরিমাণের ক্ষেত্রে একই স্থান থেকে বের হওয়া শর্ত। ভিন্ন ভিন্ন স্থান থেকে বের হওয়া অল্প পানির সমষ্টি গড়িয়ে পড়ার পরিমাণ হয়ে গেলেও তা ধর্তব্য নয়।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে, উক্ত ব্যক্তির শরীরের কোনো এক স্থান থেকে গড়িয়ে পড়ার পরিমাণ পানি বের হলে ওযু ভঙ্গ হয়ে যাবে। এতদ্ভিন্ন, বিভিন্ন স্থান থেকে চুলকানির ফলে বের হওয়া পানির সমষ্টি গড়িয়ে পড়ার পরিমাণ হলেও তার ওযু ভঙ্গ হবে না।
রেফারেন্স: কিতাবুল আসল: ১/৪৪, মাকতাবাতুল আহরার। আল-বাহরুর রায়েক: ২/৬৪, যাকারিয়া বুক ডিপো। আন-নুতাফ ফিল ফাতাওয়া: পৃ. ২২, এইচ. এম. সাঈদ কোম্পানি।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল