মুহতারাম মুফতি সাহেব! কখনো কখনো ফরজ গোসলের প্রয়োজন দেখা দেয়। কিন্তু ইস্তেঞ্জাখানার স্বল্পতা এবং ভিড়ের আশঙ্কায় গোসলের পূর্বে প্রস্রাব না করেই গোসল সেরে নিতে হয়। এবং সুযোগমতো গোসলের পরে রীতিমতো ইস্তিঞ্জা সেরে নিই। জানার বিষয় হলো, এমনটি করার দ্বারা গোসলে কোনো ত্রুটি হয় কি না? অন্যথায় এক্ষেত্রে করণীয় কী? জানিয়ে উপকৃত করবেন।
নিবেদক: মাহদী হাসান
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে ফরজ গোসলের ক্ষেত্রে উত্তম হলো, প্রথমে প্রস্রাব করা বা কিছুক্ষণ হাঁটাহাঁটি করা, অতঃপর গোসল করা। তবে প্রস্রাব না করে গোসল করলেও গোসল সহিহ-শুদ্ধভাবে আদায় হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রস্রাব না করে গোসল করায় তার গোসল সহিহ-শুদ্ধভাবে আদায় হয়ে যাবে। তবে তা উত্তমের পরিপন্থী হবে।
রেফারেন্স: ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/৬৬, দারুল ফিকির। খোলাসাতুল ফাতাওয়া: ১/১২, মাকতাবায়ে রশিদিয়া। ফাতহুল কাদির: ১/৬৬, যাকারিয়া বুক ডিপো। ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ: ১/১৫৬, যাকারিয়া বুক ডিপো।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল