মুহতারাম! আমাদের বাসার পাশের এক বাসায় অনেকগুলো তুলা ছিল। ওই তুলার মধ্যে ছোট্ট একটি বাবু প্রস্রাব করে দিয়েছে। অথচ আমি ওই তুলাগুলো দ্বারা বালিশ বানানোর চিড়া করেছিলাম। আমার জানার বিষয় হলো, উক্ত তুলাগুলো কি আমি ফেলে দেব? নাকি এগুলো পবিত্র করার কোনো নিয়ম আছে? জানালে উপকৃত হব।
নিবেদক: মাকসুদ হাসান
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়া মতে তোশক, তুলা বা এজাতীয় কোনো বস্তুতে অদৃশ্যমান তরল নাপাকি পতিত হলে তা পাক করার পদ্ধতি হলো, তিনবার পৃথক পৃথকভাবে ধৌত করে যদি সম্ভব হয় নিংড়াবে। অন্যথায় পরিপূর্ণ পানি ঝরিয়ে ফেলবে অথবা এমনভাবে ধৌত করবে, যাতে নাপাকি দূর হওয়ার প্রবল ধারণা সৃষ্টি হয়ে যায়। এর দ্বারা উক্ত বস্তু পবিত্র বলে গণ্য হবে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে উল্লিখিত পদ্ধতির যেকোনো একটি অবলম্বন করার দ্বারা তুলা পবিত্র বলে গণ্য হবে।
রেফারেন্স: মুখতাসারুল কুদুরী: পৃ. ৫৪, মাকতাবাতুল বুশরা। কানযুদ দাকায়েক: ১/৫৩, মাকতাবাতুল বুশরা। হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর: ১/১৬৩, আল-মাকতাবাতুল আরাবিয়া। আদ-দুররুল মুখতার: ১/৫৯৩, মাকতাবাতুল আজহার।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল