মুহতারাম মুফতি সাহেব! একটি বড় পুকুরে এলাকার সমস্ত বাথরুমের ময়লা জমা হয়, যার কারণে পানি কিছুটা দুর্গন্ধযুক্ত। পাশাপাশি উক্ত পুকুরে লোকেরা ওযু ও গোসল করে থাকে। এখন আমার জানার বিষয় হলো, উক্ত পুকুরের পানি দ্বারা তাদের ওযু ও গোসল করা কি জায়েজ হবে?

নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী নীতিমালা অনুযায়ী কোনো পাত্রে নাপাকি পড়লে অথবা বেশি পানিতে নাপাকি পড়ে তার প্রভাব প্রকাশ পেলে উক্ত পানি নাপাক হিসেবে গণ্য হবে।

সুতরাং প্রশ্নোক্ত সূরতে পুকুরের পানি যদি নাপাকির কারণে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, তাহলে তা দ্বারা ওযু ও গোসল জায়েজ হবে না।

রেফারেন্স: আলাউস সুনান: ২২০২। আল-জাওহারাতু: ১/৪৭, হক্কানিয়া। খোলাসাতুল ফাতাওয়া: ১/৩, রশীদিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল