মুহতারাম! আমি তানযিল। আমাদের ফ্ল্যাট বাসা তিন তলা বিশিষ্ট এবং বাসার ছাদে ৫০০ লিটারের পানির ট্যাংক রয়েছে। আমাদের পার্শ্ববর্তী ছয়তলা বিশিষ্ট বাসার জানালা দিয়ে পচা ডিম নিক্ষেপ করে, যা আমাদের ৫০০ লিটারের ট্যাংকের মধ্যে পড়ে। জানার বিষয় হলো, পচা ডিম নিক্ষেপের দ্বারা আমাদের ৫০০ লিটারের ট্যাংক নাপাক হয়ে যাবে কি?

নিবেদক: মুহা. মিনহাজুল ইসলাম

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরয়ী দৃষ্টিতে অল্প স্থির পানিতে সামান্য নাপাকি মিশ্রিত হলে পানি নাপাক হয়ে যায়।

সুতরাং আপনাদের ট্যাংকের পানি যেহেতু অল্প পানির অন্তর্ভুক্ত, ফলে পচা ডিম বিধানগতভাবে নাপাক বিবেচিত হওয়ায় তা পড়ে ভেঙে গিয়ে ট্যাংকের পানিতে মিশ্রণের ফলে পানি নাপাক হয়ে যাবে। অবশ্য ডিম না ভাঙলে পানি নাপাক হবে না।

রেফারেন্স: মুলতাকাল আবহুর: ১/৪৮, মানার। ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/১২০, যাকারিয়া। বাহরুর রায়েক: ১/৪৬৫, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল