মুহতারাম মুফতি সাহেব, অধিকাংশ সময় আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর শরীরে বীর্য দেখতে পাই। অনেক সময় আমাদের ব্যবহৃত লেপ, তোশক, কাঁথায় লেগে যায়। এগুলো ধোয়া ব্যতীত আমরা পরবর্তী দিনগুলোতে ব্যবহার করে থাকি। অনেক সময় প্রচণ্ড গরম পড়ার কারণে ঘামে আমাদের পুরো শরীর ভিজে কাঁথা, তোশক, লেপের সাথে মিশে একাকার হয়ে যায়। এখন আমার জানার বিষয় হলো, এইভাবে ব্যবহারের দরুন আমাদের শরীরের পবিত্রতার হুকুম কী?
নিবেদক: সাইফুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে কোনো অপবিত্র বস্তুর সাথে পবিত্র বস্তু মিশ্রণের ফলে তাতে নাপাকির প্রভাব প্রকাশ পেলে তা অপবিত্র বলে গণ্য হয়। অন্যথায় তা পবিত্র হিসেবে বহাল থাকে।
সুতরাং প্রশ্নোল্লিখিত সূরতে নাপাক বিছানা ব্যবহারের দরুন শরীরে যদি নাপাকির প্রভাব প্রকাশ পায়, তাহলে শরীর অপবিত্র হয়ে যাবে। অন্যথায় পবিত্রতার হুকুমেই থাকবে।
রেফারেন্স: ফাতাওয়ায়ে শামী: ১/৬১২, আজহার। মারাকিল ফালাহ: পৃ. ৬৩, মাকতাবাতুস সালাম। আহসানুল ফতোয়া: ২/৯৯, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল