মুহতারাম মুফতি সাহেব! আমার মামাতো ভাই ইংল্যান্ড প্রবাসী। সে দীর্ঘ দশ বছর যাবৎ বাসার ভিতরে স্বাভাবিক খাবার খাইয়ে একটি কুকুর লালন-পালন করেছে। কখনোই ময়লা কিছু খেতে দেয় না। এমন কুকুরের লালা কাপড়ে লাগলে পবিত্রতার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? জানিয়ে উপকৃত করবেন।
নিবেদক: মুহা. ইবরাহীম খান
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
কার্যত প্রাণীর লালা গোশত থেকেই সৃষ্ট। তাই গোশতের বিধানই লালার বিধান। আর ইসলামী শরিয়ত মতে কুকুরের গোশত হারাম ও নাপাক। এক্ষেত্রে আহার ও বাসস্থানের বিশেষ কোনো প্রভাব নেই। বিধায়, কুকুরের লালা কাপড়ে বা অন্য কোনো বস্তুতে লাগলে তা নাপাক হয়ে যাবে।
রেফারেন্স: আন-নাহরুল ফায়েক: ১/৯৩, দারুল ঈমান। খুলাসাতুল ফতওয়া: ১/৪৫, রশিদিয়া। ফাতাওয়ায়ে নাওয়াজেল: পৃ. ২৪, দারুল ঈমান।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল