মুহতারাম, রাশেদ একদিন বড় একটি পুকুরে কাপড় পাক করছিল। এক্ষেত্রে প্রত্যেকটি কাপড় পুকুরের পানিতে তিনবার ডুবিয়ে প্রত্যেকবার নিংড়াচ্ছিল। পাশ থেকে খালেদ বলল, বড় পুকুরে কাপড় পাক করার জন্য তিনবার ডুবানো জরুরি নয়। নাপাকি দূর করে একবার ডুবানোই যথেষ্ট।

জানার বিষয় হলো, খালেদ কি ঠিক বলেছে? পাশাপাশি মৌলিকভাবে নাপাক কাপড় পাক করার সঠিক তরীকা কী?

নিবেদক: নাজমুস সাকিব।

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


শরিয়তের দৃষ্টিতে কাপড়ে লাগা নাপাকি দৃশ্যমান হলে তা দূর করার দ্বারা। আর অদৃশ্যমান হলে নাপাকি দূর হয়ে যাওয়ার প্রবল ধারণা সৃষ্টি হওয়া পর্যন্ত ধৌত করা। অন্যথায়, তিনবার ধৌত করার দ্বারা কাপড় পাক হয়ে যায়।

অতএব, প্রশ্নে বর্ণিত খালেদের কথা দৃশ্যমান নাপাকির ক্ষেত্রে সঠিক হলেও অদৃশ্যমান নাপাকির ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিধায়, উল্লিখিত নীতিমালা ও পদ্ধতিই হলো কাপড় পাক করার সঠিক পদ্ধতি।

রেফারেন্স: মুখতাসারুল কুদুরী, পৃ. ৫৪, বুশরা। আন-নাহরুল ফায়েক: ১/১৫০, দারুল ঈমান।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল