মুহতারাম, মুসতাফিজ সাহেব একজন কারখানার শ্রমিক। নামাজের প্রতি খুব যত্নশীল। কারখানার মেশিনারি কাজকর্ম করার কারণে তাঁর হাতের নখের ভিতরে অনেক ময়লা জমে থাকে। অতএব জানার বিষয় হলো, নখের মধ্যে বিদ্যমান ময়লার কারণে ওযু-গোসলের কোনো সমস্যা হবে কি না?
নিবেদক: মোহাম্মদ মফিজুল ইসলাম।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে ওযু-গোসল সহিহ হওয়ার জন্য অঙ্গে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো জিনিস না থাকা শর্ত। অন্যথায়, ওযু-গোসল সহিহ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মুসতাফিজ সাহেব মেশিনারি কাজকর্ম করার কারণে নখের অভ্যন্তরে জমে থাকা ময়লা যদি পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে ওযু-গোসল সহিহ হবে না। অন্যথায়, সহিহ হয়ে যাবে।
রেফারেন্স: উমদাতুর রিআয়া: ১/৩৪৫, দারুল কুতুব উল আলামিয়া। আল-বাহরুর রায়েক: ১/৮৮, জাকারিয়া। গুনিয়াতুল মুসল্লী: ৪২, মাকতাবাতু নোমানিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল