মুহতারাম। রাহেলা খাতুন একজন খোদাভীরু ধার্মিক মহিলা। অন্য মহিলাদেরকে কোরআন শিক্ষা দেওয়াই তার প্রধান কাজ। জানার বিষয় হচ্ছে, হায়েয থাকাকালীন কোরআন শিক্ষা দিতে পারবে কি না? যদি পারে, তাহলে কোন পদ্ধতিতে পারবে? মূলনীতি সহ জানাবেন।
নিবেদক: মুহা. মহিববুল্লাহ (ভোলা)।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে মৌলিকভাবে হায়েয অবস্থায় কুরআন তিলাওয়াত করা জায়েয নেই। তবে কোনো কুরআনের শিক্ষিকা হায়েযগ্রস্ত হলে শিক্ষাদানের প্রয়োজনে পূর্ণ আয়াত একসাথে তিলাওয়াত না করতঃ এক শব্দ এক শব্দ পৃথকভাবে করে শিক্ষা দেওয়ার অবকাশ আছে।
সুতরাং প্রশ্নোক্ত রাহেলা খাতুনের জন্য হায়েয চলাকালীন সময়ে কুরআন স্পর্শ না করে উপরিউক্ত পদ্ধতি অনুসারে কুরআন শিক্ষা দানের অবকাশ আছে।
রেফারেন্স: ইবনে আবী শায়বা: ১০৯। মুনিয়াতুল মুসাল্লী: ৪৯, দারুল কিতাব।তাতারখানীয়া: ১/৪৮০।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল