মুহতারাম, মিসেস আনোআরা বেগম নিজের বিবাহ উপলক্ষে টিউব মেহেদী দেন। তিনি যদিও একজন সাধারণ শিক্ষিতা মহিলা, তবে দ্বীনদার বটে। একজন আলেমা রায়হানা বেগমকে বললেন, আপনি টিউব মেহেদী দিয়ে ছন। এগুলো দিলে অজু হয় না। উল্লেখ্য, উক্ত মেহেদী দেওয়ার ২ থেকে ৩ দিন পর আনোআরা বেগমের হাত থেকে দুধের সরের মতো ছলটা উঠতে লাগল। জানার বিষয় হলো, উক্ত মেহেদী ব্যবহারের দ্বারা পবিত্রতার ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করবে কি না?
নিবেদক: মুহাম্মাদ মুফিজুল ইসলাম।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়া মতে ওযু-গোসল শুদ্ধ হওয়ার জন্য শরীরে পানি পৌঁছতে প্রতিবন্ধক কোনো বস্তু না থাকা শর্ত। ফলে যেসব বস্তু শরীরে পানি পৌঁছতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এমন বস্তু শরীরে থাকা অবস্থায় ওযু-গোসল শুদ্ধ হবে না।
সুতরাং উল্লেখিত মেহেদীতে প্লাস্টিক, এনামেল বা চর্বি জাতীয় কোনো উপাদান না থাকলে তা অঙ্গে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক না হওয়ায় পবিত্রতা অর্জনে হালকা বা ঘন আবরণ কোনো সমস্যা সৃষ্টি করবে না। অন্যথায় অজু-গোসল সহিহ হবে না।
রেফারেন্স: নুরুল ইযাহ, পৃ. ২৫, মাকতাবাতুস সালাম। রদ্দুল মুহতার: ১/৩১৬, আজহার। আহসানুল ফতোয়া: ২/২৬, জাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল