প্রশ্ন: মুহতারাম হুসাইন সাহেবের স্ত্রী কোনো এক প্রেক্ষাপটে স্বামীকে বলে, তোমার কাছে আমি কখনো শান্তি পাই নাই।উত্তরে হুসাইন সাহেব বলেন, যদি আমার কাছে শান্তি না-ই পাও তাহলে যার কাছে শান্তি পাবে, তার কাছে চলে যাও।জানার বিষয় হলো, উল্লেখিত সুরতে তালাক পতিত হবে কি-না? হলে কোন ধরণের তালাক পতিত হবে?

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

       শরয়ি দৃষ্টিতে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকের সম্ভাব্য অর্থবহ চলো যাও বা এ জাতীয় কোনো কেনায়া শব্দ বা বাক্য প্রয়োগ করত তালাকের নিয়ত করলে, এক তালাকে বায়েন পতিত হয়।অন্যথায় কোনো তালাকই হয় না।

     সুতরাং প্রশ্নালোচ্য যদি আমার কাছে শান্তি না পাও, তাহলে যার কাছে শান্তি পাবে তার কাছে চলে যাও বাক্যটি তালাকের সম্ভাব্য কেনায়া বাক্য, ফলে তা প্রয়োগের সময় স্বামী তালাকের নিয়ত করলে এক তালাকে বায়েন পতিত হবে| অন্যথায় কোনো তালাক হবে না।

সূত্র: আল মুখতার ৩৫৯ (বুশরা), খুলাসাতুল ফতোয়া ২/৯৮ (রশিদিয়া), আন নুতাফ ২০৯ (এইচ এম সাইদ), শামি ৪/৫২২ (আযহার), হেদায়া ৩/১৮১ (বুশরা))

 

 মুফতি শরীফ মালিক

    মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

   শিক্ষাসচিব ও সিনিয়র মুফতি: শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

   বিভাগীয় প্রধান- ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিভাগ