প্রশ্ন: মুহতারাম, রুবেল সাহেব বিবাহ করে কিছু দিন পর ওমান চলে যায়| একদিন তার স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সে তার স্ত্রীকে প্রশ্ন করল তুমি কি আমার ভাত খাবা না? স্ত্রী বলল, না।অতঃপর স্বামী বলল, ঠিক আছে তুমি চলে যেতে পার| জানার বিষয় হল তাদের উভয়ের এমন প্রশ্ন-উত্তরের কারণে তাদের বিবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে কি?ا
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে মজলিস সীমাবদ্ধ বুঝায় এমন বাক্যের মাধ্যমে তাফবীজ করলে উক্ত মজলিসেই তালাক গ্রহণ করলে তা ধর্তব্য হয়| অন্যথায় ধর্তব্য হয় না।
সুতরাং প্রশ্নোক্ত রুবেল সাহেব তার স্ত্রীকে যে বাক্যটি বলেছে , তথা তুমি চলে যেতে পার তাফবীজ শব্দের অন্তর্ভুক্ত হবে।কেননা বাংলা ভাষায় এ ধরণের কথা অধিকার দেওয়ার অর্থে ব্যবহার হয়।ফলে স্বামী এখতিয়ার দেওয়ার নিয়তে উক্ত বাক্য বলে থাকলে এবং উক্ত মজলিসেই গ্রহণ করে তথা চলে গেলে এক তালাকে বায়েন পতিত হবে।অন্যথায় কোনো তালাক পতিত হবে না।
সূত্র: রদ্দুল মুহতার ৪/৫১৬ (আযহার), বেনায়া ৫/২৭৭ (যাকারিয়া), বাহরুর রায়েক ৩/৫১৯ (যাকারিয়া), তুহফাতুল ফুকাহা ৩০৫ (মারুফিয়া)
মুফতি শরীফ মালিক
মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক
শিক্ষাসচিব ও সিনিয়র মুফতি: শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
বিভাগীয় প্রধান- ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিভাগ