প্রশ্ন: মুহতারাম, যায়েদের স্ত্রী কথায় কথায় তার ভুল ধরে। এমনকি সাধারণ বিষয়ের এমন কথা বলে যা সহ্য করার মতো না| একদিন যায়েদদ রাগ করে বলল অনেক হয়েছে, আমার আর ভুল ধরা লাগবে না| এবার অন্যত্রে বিয়ে বসতে পার। স্ত্রী বলল ঠিক আছে, তাই করবো। জানার বিষয় হলো, এর দ্বারা কোন তালাক পতিত হবে কি না?

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

        শরয়ী দৃষ্টিতে কেহ যদি তার স্ত্রীকে তালাকের অর্থবহ অস্পষ্ট শব্দ উচ্চারণ করে তালাকের নিয়ত করে, তাহলে এক তালাকে বায়েন পতিত হবে। আর তিন তালাকের নিয়ত করলে তিন তালাক হবে। আর তালাকের নিয়ত না করলে কোনো তালাক হবে না।

      সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত ব্যক্তির উক্তি এবার অন্যত্র বিয়ে বসতে পার এর দ্বারা তালাকের নিয়ত করলে এক তালাকে বায়েন পতিত হবে| অন্যথায় কোনো তালাক পতিত হবে না।

সূত্র: রদ্দুল মুহতার (৪/৫৫১, যাকারিয়া), দুররুল মুখতার (৪/৫৫১, যাকারিয়া) ফাতওয়া হিন্দিয়া (১/৪৪২, দারুল ফিকর)


 মুফতি শরীফ মালিক

    মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

   শিক্ষাসচিব ও সিনিয়র মুফতি: শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

   বিভাগীয় প্রধান- ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিভাগ