প্রশ্নঃ মুহতারাম, খালেদ সাহেব তার বিবির সাথে হাসতে হাসতে বলেন যে, তুমি এক তালাক, দুই তালাক। মুহতারামের কাছে জানার বিষয় হলো, হাসি-তামাশা করে তালাক দিলে তালাক পতিত হয় কি? তালাক পতিত হলে উক্ত সুরতে কয় তালাক পতিত হবে দুই তালাক নাকি তিন তালাক?
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ
وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে হাসি-তামাশা বা ঠাট্টার ছলেও স্ত্রীকে তালাক প্রদান করলে, তা কার্যকর হয়ে যায়। আর সংখ্যা উল্লেখ করার ক্ষেত্রে তালাকটি সংখ্যাভেদে পতিত হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে খালেদ সাহেব হেসে-হেসে তার স্ত্রীকে তালাক দেওয়ায় তা কার্যকর হয়ে যাবে। এক্ষেত্রে ১তালাক, ২তালাক বলায় স্ত্রীর উপর মোট দুই তালাকে রজয়ী পতিত হবে। স্বামী চাইলে ইদ্দতের মধ্যেই ফিরিয়ে নিয়ে সংসার করতে পারবে। তবে আর মাত্র একটি তালাক বাকি থাকবে।
সুত্রঃ আল মুখতার (৩৫৩ দারুস সিরাজ) হেদায়া (৩/১৪০ বুশরা) আল বাহ্রুর রায়েক (৩/৪২৬ যাকারিয়া) ফাতাওয়ায়ে হিন্দিয়া (১/৪২৩ যাকারিয়া) খুলাসাতুল ফাতাওয়া (২/৭৫ রশীদিয়া) ফাতাওয়ায়ে বাযাযিয়া (১/১৫২ ক্বদীমী কুতুবখানা)
মুফতি শরীফ মালিক
মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক
শিক্ষাসচিব ও সিনিয়র মুফতি: শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
বিভাগীয় প্রধান- ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিভাগ