প্রশ্নঃ মুহতারাম, মা-বাবার পিড়াপীড়িতে যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে বলে। যাও, তোমাকে তালাক দিয়ে দিলাম, তাহলে এর দ্বারা তালাক পতিত হবে কি? পতিত হলে কতো তালাক হবে?


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

 

       মা-বাবার পীড়াপীড়িতে স্ত্রীকে তালাক দিলে তা শরীয়াহ অনুযায়ী কার্যকর হয়ে যায়। তাই প্রশ্নোক্ত স্ত্রীকে উদ্দেশ্য করে স্বামীর বাক্য তথা: যাও, তোমাকে তালাক দিয়ে দিলাম, এর দ্বারা তালাক পতিত হয়ে যাবে। তবে স্বামী যত তালাকের নিয়ত করবে তত তালাক পতিত হবে।


উল্লেখ্য, পিতা-মাতার জন্য অনৈতিকভাবে “স্ত্রীকে তালাক দেয়ার জন্য সন্তানকে জোরাজুরি করা” বা বল প্রয়োগ করা নাজায়েজ। তথাপি ছেলে তালাক দিয়ে দিলে তা কার্যকর হয়ে যাবে।

সুত্রঃ আদ্দুররুল মুখতার (৪/৪৫৭ যাকারিয়া) বাদায়েউস সানায়ে (৩/১৫৫ যাকারিয়া)

 মুফতি শরীফ মালিক

    মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

   শিক্ষাসচিব ও সিনিয়র মুফতি: শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

   বিভাগীয় প্রধান- ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিভাগ