প্রশ্ন: মন্টু মিয়া তার স্ত্রীকে বলল, তোমাকে এক। এই কথা বলার সময় সে তালাকের নিয়ত করেছে। পরবর্তীতে একজন হুজুর বলল তালাক পতিত হবে না। জানার বিষয় হল, এমতাবস্থায় মন্টু মিয়ার স্ত্রীর উপর তালাক পতিত হবে কিনা?
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ
وَالصَّوَابِ
শরীয়াহ মতে তালাকের আলোচনা বা ঝগড়ার সময়
কিংবা মনে মনে তালাকের নিয়ত থাকাবস্থায় স্বামী কর্তৃক স্ত্রীকে লক্ষ্য করে তোমাকে
এক বলার ক্ষেত্রে তালাক শব্দ উল্লেখ না করলেও ব্যাকরণগতভাবে তা উহ্য থাকার ফলে এর
দ্বারা তালাকে রজয়ি পতিত হয়।
সুতরাং প্রশ্নোক্ত
সুরতে মন্টু সাহেব তার স্ত্রীকে তোমাকে এক এই কথা বলার সময় তালাকের নিয়ত থাকায় তার
স্ত্রীর উপর এক তালাকে রজয়ি পতিত হবে।
সূত্র: তুহফাতুল ফুকাহা ৩০১ (মারুফিয়া), আল মুখতার ৩০৯ (দারুস সিরাজ), খাইরুল ফতোয়া ৫/১১১ (যাকারিয়া), জাওহারাহ ২/১৬৭ (হক্কানিয়া), আন নুতাফ ২০৫ (এইচ এম সাইদ)
تحفة الفقهاء: 301 المعروفية الفاظ الثلاثة التى تسمى كناية ، نحو قولك :اعتدى، واستبرى رحمك ، وانت واحدة‘ فانه يكون رجعيا. وقوله : أنت واحدة أي أنت طالق طلقة واحدة .
মুফতি শরীফ মালিক
মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক
শিক্ষাসচিব ও সিনিয়র মুফতি: শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা
বিভাগীয় প্রধান- ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিভাগ