মুহতারাম, আমার চাচার হাতে একটা ফোড়া হয়। এতে ডাক্তার তাতে ব্যান্ডেজ করে দেয়, এবং তিনি তার উপর মাসেহ করে পবিত্রতা অর্জন করতেন। কিন্তু ব্যান্ডেজ খোলার পরে তা থেকে অল্প অল্প পানি বের হতে থাকে। এখন যদি তিনি পানি ব্যবহার করেন, তাহলে তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। জানার বিষয় হলো, তিনি পবিত্রতা অর্জন করবেন কিভাবে?
নিবেদক: আবুল কাশিম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে অজু-গোসলের ক্ষেত্রে শরীরে ক্ষতস্থানে পানি ব্যবহার কষ্টসাধ্য কিংবা ক্ষতির কারণ হলে সুস্থ অংশকে ধৌত করে, বাকি যখমের অংশকে মাসেহ করে নিলে পবিত্রতা অর্জন হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার চাচার জন্য ফোড়ার স্থানকে মাসেহ করে, বাকি অংশকে ধৌত করে নিলে পবিত্রতা অর্জন হয়ে যাবে।
(নূরুল ঈযাহ, ৫৩, সালাম; বাহরুর রায়েক, ১/২৮৫, জাকারিয়া)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল