মুহতারাম, অনেক সময় বিভিন্ন বাসাবাড়িতে নিচের ফ্লোরে টাইলসের পরিবর্তে রেক্সিন বিছানো থাকে। অনেক সময় বাচ্চারা তার উপর প্রস্রাব করে দেয়। জানার বিষয় হলো, এই রেক্সিন শুকিয়ে গেলে পাক হয়ে যাবে কি? আর যদি পাক না হয়, তবে পাক করার পদ্ধতি কী? বিজ্ঞজনের নিকট বিস্তারিত জানাবেন।
নিবেদক: মিনহাজুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে, যে সমস্ত জিনিস নাপাকি চুষে নেয় না, পবিত্রতার ক্ষেত্রে ঐগুলোকে কোনো কিছু দ্বারা ভালোভাবে মুছে নাপাকির চিহ্ন ও দুর্গন্ধ দূরীভূত হয়ে যাওয়ার দ্বারা তা পাক হয়ে যায়। শুধুমাত্র নাপাকি শুকিয়ে যাওয়ার দ্বারা তা পাক হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ফ্লোরের উপর বিছানো রেক্সিন শুকিয়ে গেলে পাক হবে না; বরং তাকে কোনো কিছু দিয়ে মুছে নিলে অথবা পানি দিয়ে ধুয়ে দিলে যদি নাপাকির চিহ্ন দূরীভূত হয়ে যায়, তাহলে পাক হয়ে যাবে।
(হেদায়া, ১/১২৯, বুশরা; বাদায়েউস সানায়ে, ১/২৮৩, দারুল হাদিস)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল