মহিলার স্বপ্নদোষ হয়েছে, কিন্তু কোনো কিছু বের হয়নি। এক্ষেত্রে করণীয় কী? জনৈক মহিলা জানতে চেয়েছেন, কোনো মহিলার যদি স্বপ্নদোষ হয় তথা মিলামেশা করতে দেখে, কিন্তু তার কোনো কিছু বের না হয়, তাহলে তার করণীয় কী?

নিবেদক: রাকিবুল ইসলাম।

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

ফুকাহাদের বিশুদ্ধ মত অনুযায়ী নারী-পুরুষের ক্ষেত্রে স্বপ্নদোষ হওয়ার পর যদি কোনো কিছু বের হয়, তাহলে গোসল ফরজ হয়, অন্যথায় নয়।

সুতরাং প্রশ্নোক্ত সূরতে মহিলার স্বপ্নদোষ তথা মেলামেশা করতে দেখলেও যেহেতু কোনো কিছু বের হয়নি, তাই তার উপর গোসল করা ফরজ নয়।

রেফারেন্স: রদ্দুল মুহতার: ১/৩৩৩, আজহার। আসল: ১/৩৭, আহরার। মারাকিল ফালাহ: ৪৩, সালাম।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল