আমার ছোট চাচা মাথা টাকলু হওয়ায় জাপানে গিয়ে মাথায় স্থায়ীভাবে চুল লাগান এবং এর পাশাপাশি একটা দাঁত না থাকায় ক্যাপ তথা আলগা দাঁত লাগান। আমার জানার বিষয় হলো, ওজু-গোসলের ক্ষেত্রে এই আলগা লাগানো চুল-দাঁতের হুকুম কী?

নিবেদক: মুইনুদ্দিন তাহের।

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

ইসলামী শরীয়া মতে শরীরে স্থায়ীভাবে কোনো অঙ্গ অথবা কোনো কিছু স্থাপন করা হলে তাহা পবিত্রতার ক্ষেত্রে মূল অঙ্গের হুকুমে হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত সূরতে স্থায়ীভাবে চুল এবং দাঁত লাগানোর কারণে এগুলো মূল অঙ্গের হুকুমে হয়ে যাওয়ায় পবিত্রতার ক্ষেত্রে অজুতে মাথার চুলের উপর মাসেহ করবে এবং ফরজ গোসলে ধৌত করবে, এবং দাঁতের ক্ষেত্রে অজু ও গোসলে কুলি করবে।

রেফারেন্স: আদ্দুররুল মুখতার: ১/২২৯, আজহার। ফতোয়া তাতার খানিয়া: ১/২০০, জাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল