মুহতারাম। হাবিল মিয়া বার্ধক্যে উপনীত হওয়ার কারণে তার মুখের দাঁত আর বাকি থাকল না। অতঃপর তিনি কৃত্রিম দাঁতের ক্যাপদ্বয় লাগান, যার মাধ্যমে বাস্তব দাঁতের কাজ সম্পূর্ণ হয়। জানার বিষয় হলো, গোসল করার সময় কৃত্রিম দাঁতের ক্যাপদ্বয় খোলা জরুরি কি না? দলিলসহ জানতে চাই।
নিবেদক: মোঃ মুহিব্বুল্লাহ, ভোলা।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে ফরজ গোসলের ক্ষেত্রে শরীরের যে সমস্ত জায়গায় কোনো কষ্ট বা ক্ষতিসাধন ছাড়া পানি পৌঁছানো সম্ভব, সেখানে পানি পৌঁছানো আবশ্যক। অন্যথায় আবশ্যক নয়।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে হাবিল মিয়ার কৃত্রিম দাঁতের ক্যাপদ্বয় খোলা সহজ, সম্ভব হলে ফরজ গোসলের সময় উক্ত ক্যাপদ্বয় খোলা আবশ্যক। আর যদি তা খোলা সম্ভব না হয়, আরো কষ্ট হয়, তাহলে তা খোলা আবশ্যক নয়। বরং তা মূল দাঁতের বিধানভুক্ত হয়ে যাবে।
রেফারেন্স: তুহফাতুল ফুকাহা: ১৮, ১৯; মারুফিয়া; বাদায়ে: ১/১৪৬; জাকারিয়া; মুহিতে বুরহানি: ১/২২৫; মাজলিসে ইলমি।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল