জনাব রফিক সাহেব একটি পাত্রে রাখা পানি দিয়ে ওযু করেন। অতঃপর উক্ত ওযু দ্বারা নামাজ আদায় করার পর জানতে পারেন, উক্ত পানিতে তেলাপোকা ও টিকটিকির বিষ্ঠা ছিল। জানার বিষয় হলো, তেলাপোকা ও টিকটিকির বিষ্ঠা মিশ্রিত পানি দ্বারা ওযু করার হুকুম কী? এবং রফিক সাহেবের ওযু হয়েছে কি?

নিবেদক: আব্দুল্লাহ আল মামুন, মোমিনশাহী

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

জমিনে বিচরণকারী কীটপতঙ্গের বিষ্ঠা শরীয়ামতে নাপাক নয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে তেলাপোকা ও টিকটিকির বিষ্ঠা নাপাক নয়। তাই উক্ত বিষ্ঠা মিশ্রিত পানি দ্বারা ওযু করায় রফিক সাহেবের ওযু হয়ে গেছে।

আসল: ১/১৫৫, আহরার। আন-নুতাফ ফিল ফাতাওয়া: ২৮, এস এম সাঈদ। ইমদাদুল আহকাম: ১/১৮৩, দারুল উলুম করাচি।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,
ফাতাওয়া ও মাসায়েল